*একটা মেয়ে সব সময় অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার স্বপ্নের কাছে কখনো তার ইচ্ছের কাছে আবার এখনো তার ভালোবাসার কাছে!
*মেয়েদের অর্ধেক জীবনটানি নিতে নিতেই চলে যায় সেটা বাপের বাড়ি হোক বা স্বামীর ঘর!
*মেয়েরা প্রতিটি বাবার কাছে অনেক স্পেশাল হয় তাই মেয়েদের কারণ একজন বাবা একজন মেয়েকে অনেক কষ্টের সাথে অবহেলা করবেন না মানুষ করে!
*সন্তানের কোনো সমস্যা হলে মা আগে বুঝতে পারে কারণ সম্পর্কটা তো সবার চেয়ে দশ মাস দশ দিনের বেশি!
*স্ত্রীকে দমকিয়ে ভয় দেখানোটাই পুরুষত্ব নয় বরং স্ত্রীর মুখে হাসি ফোটানোটাই প্রকৃত পুরুষের পরিচয়!
*একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পর বাবা-মায়ের জন্য বিয়ের পর স্বামীর জন্য সন্তান হওয়ার পর সন্তানের জন্য আসলে মেয়েদের জীবনে কোনো চাওয়া-পাওয়া থাকে না!
*মেয়েদের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সে কোন মেয়ের বাবা হয়!
আরো জানুনঃ
স্ত্রী কে কি নাম ডাকলে আল্লাহ খুশি হন?
*মেয়েদের বলছি কিছু সময় বের করে নিজের জন্য বাঁচো কারণ তুমি শত পরিশ্রম করলেও কেউ তোমায় বলবে না আজ তুমি কাজ করে ক্লান্ত হয়ে গেছো একটু বিশ্রাম করো!
*মেয়েরা শাসন পছন্দ করে তবে সেটা রাগের গলায় নয় আদর করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চাই!
*মেয়েদের দেওয়ার মত উপহার হয়তো অনেক কিছুই হয় কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না!
*ব্যবহার করা কপালের টিপটা আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয় একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না কাজে লাগবে না জেনেও পুরাতন শাড়িটা ভাঙ্গা চুরিটা নষ্ট হয়ে যাওয়া মোবাইলটা তুলে রাখে।সবকিছুর কারণ হলো-মায়া!
*নারীরা ঘরে থেকে সংসারের জন্য যতই কাটাকাটি করুক না কেন পুরুষদের একটা প্রশ্ন কোনদিনই যাবে না সারাদিন ঘরে বসে কি করো!
*মেয়েদের দায়িত্ব নিতে শেখাতে হয় না, নিজের ডিম ভাজি করতে না পারা মেয়েটাও মা অসুস্থ হলে পুরো পরিবারের দায়িত্ব নিতে শিখে!
*সব মেয়ে টাকা চায়না কিছু মেয়ে সময় সম্মান ও একটু ভালোবাসা চায়!
*মেয়েরা সব সময় সত্য কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীদের!
*মেয়েরা খুব ভালো অভিনয় করতে পারে কিসের অভিনয় জানেন?হাজার কষ্টে থাকলেও হাসিমুখে থাকার অভিনয়!
*লক্ষ্মী মেয়েদের গুণ
১ রাগ বেশি হয়
২ অল্পতেই মাথা গরম হয়
৩ মুখের উপর জবাব দিতে জানে
৪ রাগের মাথায় উল্টাপাল্টা বলে দেয়
৫ সবকিছুর পর নিজেই কষ্ট পায়!
*মেয়েদের একটাই ভুল তারা ছেলেদের গুছিয়ে বলা মিথ্যা কথা গুলো খুব সহজে বিশ্বাস করে ফেলে!
*তুমি নারী তাইতো তুমি বহু রূপ ধারী আবার তুমিই নারী সমাজের মর্যাদার রক্ষাকারী!
*ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের ইচ্ছা আশাগুলো বিসর্জন দেওয়ার নামই হল মেয়ে!
*একটা মেয়ের জন্য সবচেয়ে বড় স্কুল হচ্ছে তার শ্বশুর বাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ নেই!
*ছেলেদের জন্য পৃথিবীতে সবচাইতে মূল্যবান হল মেয়েদের হাসি!
*মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা!
*অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার, টিকিয়ে রাখতে চায় এইজন্য মেয়েরা মায়াবতী আর মায়াবতীর কোন পুরুষবাচক শব্দ নেই!
*মেয়েদের বলছি নিজে যেটা চাও সেটা করো,
লোকে কি বলবে সেটাতে কান দিও না, কারণ তুমি যেদিন জন্ম নিয়েছিলে সেদিনও তো লোকে বলেছিল ইস মেয়ে হয়েছে!
0 মন্তব্যসমূহ